শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেকে উৎসাহ দিতে মাঠে গিয়ে খেলা দেখেন বাবা

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়েকে ৯১ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। ওই সময় টাইগারদের উৎসাহ বাড়াতে মাঠে হাজির ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ।

গতকাল মঙ্গলবার দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগেই মাঠে হাজির হয়ে যান তিনি। মাঠে আসা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ছেলেরা ভালো খেলছে এমন কন্ডিশনে কি মাঠে না এসে পারা যায়। তাই ওদের উৎসাহ বাড়িয়ে দিতে মূলত মাঠে আসা।

টাইগারদের জয়ের দিনে মুশফিকের বাবা মাহবুব হাবিব ছিলেন সবার সঙ্গে বেশ হাসিখুসি। এছাড়া শ্রীলঙ্কান ফ্যানদের সঙ্গেও তাকে খুব বন্ধুসুলভ দেখা গেছে।

সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়ে আগে থেকেই টাইগাররা ফাইনাল নিশ্চিত করে রেখেছিল। মঙ্গলবার জয়ের ফলে পয়েন্ট টেবিলে আরও শক্ত অবস্থানে বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়ে হারলেও তাদের ফাইনালে খেলার স্বপ্ন রয়েছে। বর্তমানে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা উভয় দলেরই পয়েন্ট চার করে।

বৃহস্পতিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ রয়েছে। এই ম্যাচে যদি শ্রীলঙ্কা হেরে যায় তাহলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে রান রেটের ভিত্তিতে যারা এগিয়ে থাকবে তারাই ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ঢাকাটাইমস

  • সর্বশেষ