শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে ছেলের কবর জিয়ারত করবেন খালেদা জিয়া

রবিন আকরাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানে দলের নেতাকর্মীদের নিয়ে ছেলের কবর জিয়ারত করবেন খালেদা জিয়া।

বেগম জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তার কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তিনি আরও বলেন, দিনভর কোকোর কবরে কোরআন খতম করা হবে। কোরআন খতম শেষে কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন খালেদা জিয়া। এ ছাড়া সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজাতে এবং গুলশানের রাজনৈতিক কার্যালয়েও কোরআন খতম ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়