শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে স্কুল ছাত্রের হত্যাকারী গ্রেফতার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ্’র হত্যাকারী হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় আত্মগোপনে থাকা হৃদয়কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

হৃদয়কে গ্রেফতারের পর তার দেয়া স্বীকারোক্তি মতে হত্যা মামলার ৩নং এজাহারভূক্ত আসামি দেলোয়ার মৃধার বাসায় তল্লাশী চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীর রূপাতলী এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১০ ডিসেম্বর রাতে শের-ই-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে বসে এসএসসি পরীক্ষার্থী ও নগরীর রুপাতলী এলাকার শের-এ-বাংলা রোডের বাসিন্দা লিটন মৃধার পুত্র আবু সালেহকে (১৭) লোহার শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই এলাকার আতাউর রহমান সুজনের পুত্র ও নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হৃদয়।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় স্কুল ছাত্র হৃদয়কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর থেকেই এজাহারভূক্ত প্রধান আসামি হৃদয় পলাতক ছিলো। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়