শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা খেতে নির্বাচন কমিশনে মমতাজ!

বিনোদন প্রতিবেদক : হঠাৎ করেই নির্বাচন কমিশনে (ইসি) দেখা গেল
মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।

মঙ্গলবার দুপুরে সীমানা নির্ধারণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন তিনি। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন থেকে বের হয়ে মমতাজ বলেন, ‘নির্বাচন কমিশনার আমার পূর্ব পরিচিত। কোনো কারণ নেই, এমনিতেই চা খেতে আসছিলাম। ’

তবে মমতাজ যে কেবল চা খেতেই নির্বাচন কমিশনে এসেছিলেন- এটা মানতে নারাজ অনেকে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ইসি সীমানা পুনর্নির্ধারণের কাজে হাত দিয়েছে। নির্বাচন কমিশন অর্ধশতাধিক আসনে কমবেশি পরিবর্তন আনতে চায়। ইসির খসড়া তালিকায় যেসব আসনে পরিবর্তনের কথা প্রকাশ হয়েছে, তার মধ্যে মমতাজের নির্বাচনী আসনের (মানিকগঞ্জ-২) নামও রয়েছে। একারণেই নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন মমতাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়