শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:১৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে স্কি রিসোর্টে হিমবাহধস

সাঈদা মুনীর: জাপানের একটি স্কি রিসোর্টে হিমবাহধসের ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। কাছাকাছি একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেই হিমবাহধসের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি। কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় গানমা এলাকার কুসাতসুর কাছে হিমবাহধসে কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। জাপানের স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, পাহাড়ি এলাকা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুসাতসু সিরানে পাহাড়ি এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে, টোকিও থেকে ১৫০ কিলোমিটার দূরে ওই একই সময়ে অগ্ন্যুৎপাত হচ্ছিল। তবে অগ্ন্যুৎপাতের কারণেই হিমবাহধসের ঘটনা ঘটেছে কিনা তা এখনও পরিস্কার নয়।

জাপানের আবহাওয়া দপ্তর রয়টার্সকে জানিয়েছেন, বিভিন্ন ধরনের পরিমাপ থেকে আমরা এটা বলতে পারি যে, অগ্ন্যুৎপাতের কারণেই হিমবাহধসের ঘটনা ঘটেছে। তবে আমরা ভূগর্ভের প্রকৃত অবস্থা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এমন পরিস্থিতিতে পাহাড়ে ওঠা থেকে লোকজনকে বিরত থাকার জন্য সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

  • সর্বশেষ