শিরোনাম
◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ড,৩৫টি ঘর ভস্মীভূত

নাঈমুল হাসান,টঙ্গী (গাজীপুর): টঙ্গীর মরকুন এলাকার জিআরপি বস্তিতে সোমবার রাত পৌনে ৩টায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আতিকুর রহমান জানান, রাতে বস্তির পাশে আগুন পোহাতে গিয়ে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিন ইউনিটের আপদকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ওই বস্তির দোকানসহ ৩৫টি ঘর পুড়ে যায়।

এদিকে সহায়-সম্বলহীন হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ। সহায়-সম্বল হারানো মানুষদের আর্তচিৎকারে সেখানের পরিবেশ ভারি হয়ে উঠেছে। ভয়াবহ এ অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

সর্বশেষ মঙ্গলবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তাদের কাছে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই।

এদিকে বস্তিতে অগ্নিকান্ডে খবর পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয় গাসিক কাউন্সিলর । তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারে খাবারের ও আর্থিক সহায়তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়