শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শিশুর মরদেহ উদ্ধার, বাবা আটক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ফসলের ক্ষেত থেকে মামুন হোসেন (১১) নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে সদর উপজেলার মধ্য টুমচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সৎ বাবা মাকসুদকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা।

নিহত মামুন মধ্য টুমচর গ্রামের সুমি বেগম ও বরিশাল জেলার আবু ছিদ্দিকের ছেলে। তবে প্রায় ৫ বছর আগে ছিদ্দিক ও সুমির সংসার ভেঙ্গে যায়। পরে সুমি বেগম সদর উপজেলার চৌপল্লি গ্রামের হাসান চৌকিদারের ছেলে মাকসুদকে বিয়ে করে। মাকসুদ চট্টগ্রামের কালামিয়া বাজারের ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে মামুন টুমচর ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে মামুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। দুপুরে স্থানীয় শহিদ মাওলানার বাড়ির পশ্চিম পাশে ফসলের ক্ষেতে শিশুটির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। মরদেহের ডান চোখ রক্তাক্ত, অর্ধলগ্ন ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শিশু মামুনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ বাবা মাকসুদকে থানায় নিয়ে আসা হয়েছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়