শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের তিন বাহিনীর মহড়া শুরু; প্রথম দিনেই ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রানের সামরিক বাহিনীর বিশাল যৌথ মহড়া শুরু হয়েছে। এতে ইরানের সেনা, নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে। পাশাপাশি খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটও যোগ দিচ্ছে এ মহড়ায়। খবর পার্সটুডের।

সামরিক বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারির নির্দেশে ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ (স)’ নামের এ মহড়া আজ (সোমবার) সকালে শুরু হয়। ইরানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় বিশাল এলাকাজুড়ে যৌথ সামরিক মহড়া চালানোর কথা। ইরানের প্রেস টিভি জানিয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান উপকূল এবং ওমান সাগর উপকূলের ৩০ লাখ বর্গকিলোমিটার এলাকায় মহড়া চলবে।

এদিকে, দু দিনব্যাপী মহড়ার প্রথম দিনেই ইরানের সেনারা ফজর-৫ রকেট ও নাজেয়াত ক্ষেপণাস্ত্র দিয়ে অনুশীলন করেছে। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেদ মাহমুদ মুসাভি এ তথ্য দিয়েছেন। কল্পিত শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় এসব ক্ষেপণাস্ত্র দিয়ে।

দিনের শেষ দিকে ইরানের স্পেশাল ফোর্স ও কমান্ডো ইউনিট নিজেদের পানিসীমায় অনুপ্রবেশ রুখে দিতে কল্পিত শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস করবে। এছাড়া, ইরানের উপকূল রক্ষায় নৌবাহিনীকে সহায়তার মহড়া চালাবে স্থলবাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়