শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএফের হাতে বাংলাদেশি নারীর শ্লীলতাহানি!

ডেস্ক রিপোর্ট: ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশি এক নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকাল ভারতীয় সময় সাড়ে ৭টার দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার দমদম ও ব্যারাকপুর এলাকার মধ্যে এ ঘটনা ঘটে। আর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তবে তদন্দের স্বার্থে তাঁর নাম জানায়নি কর্তৃপক্ষ।

এ ঘটনায় ভারতীয় রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাংলাদেশি নারীর স্বামী।

ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৭টা বেজে ১০ মিনিটে কলকাতার চিতপুর স্টেশন থেকে বাংলাদেশের ঢাকার উদ্দেশে ছাড়ে মৈত্রী এক্সপ্রেস। ট্রেনটি ছাড়ার পর ট্রেনযাত্রী ওই বাংলাদেশি নারী দমদম ও ব্যারাকপুরের মধ্যে রেলের শৌচালয়ে যান। এ সময় শৌচালয়ের মধ্যে ঢুকে ট্রেনের নিরাপত্তা দায়িত্বে থাকা ওই বিএসএফ জওয়ান ওই নারীর শ্লীলতাহানি করেন। এরপর ওই নারী নিজের আসনে ফিরে এসে বিষয়টি তাঁর স্বামীকে জানান। স্বামী ঘটনাটি মৈত্রী এক্সপ্রেসের টিকিট পরীক্ষককে জানান। কিন্তু ততক্ষণে ট্রেনটি গেদে সীমান্তে পৌঁছে যায়। সেখানেই ওই টিকিট পরীক্ষককের সহায়তায় গেদে স্টেশনে বাংলাদেশি নারী ও তাঁর স্বামী অভিযোগ লিপিবদ্ধ করেন।

ভারতের পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি যেহেতু দমদম ও ব্যারাকপুরের মধ্যে ঘটেছে সেহেতু ঘটনার তদন্ত করবে দমদম রেল পুলিশ (জিআরপি)। দমদম জিআরপি এরই মধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।

এর আগে মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে ছিল রেলের জিআরপি এবং আরপিএফ বাহিনী। কিন্তু সম্প্রতি সেই দায়িত্ব তুলে দেওয়া হয় বিএসএফের হাতে। এখন ভারতের বিএসএফ জওয়ানরাই কলকাতা থেকে গেদে পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকে৷ ভারতের কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়ের পক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

তবে এদিনের ঘটনা প্রসঙ্গে ভারতের পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র জানান, এক বাংলাদেশি নারী যাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ দায়ের হয়েছে রেল কর্তৃপক্ষের কাছে। মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে থাকা এক বিএসএফ জওয়ান ওই শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা হবে।

  • সর্বশেষ