শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০২:০৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭, আটক ১

আজহারুল হক, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কলেজ শিক্ষকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার পাগলা থানাধীন ছোট বারইহাটি গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে গফরগাঁও ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছোট বারইহাটি গ্রামের বাসিন্দা ও মনোহরদী কাটাবাড়িয়া কলেজের গণিতের শিক্ষক আব্দুল করিমের সাথে দীর্ঘদিন যাবত প্রতিবেশী কাজলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে দায়ের কোপে নূরুল ইসলাম (৫৪), আলম শেখ (২৭), আব্দুল করিম (৪৮), স্বপন খান (৫৫), তার স্ত্রী জোসনা খাতুন (৪৫), হাবুল খান (৪৫) আহত হয়।

পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, দুই পরিবারের মধ্যে বেশ কয়েক বছর যাবত জমি সংক্রান্ত বিরোধ ছিল। ওই জের ধরেই সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়