শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুর্কি অভিযানের মুখে নিঃশর্ত আলোচনার আহ্বান কুর্দি প্রধানের

সাইদুর রহমান : সিরিয়ার আফরিনে মার্কিন মদদপুষ্ট কুর্দি সন্ত্রাসীদের দমনে তুর্কি অভিযান শুরুর দুই দিনের মুখেই মাথা নত করতে বাধ্য হচ্ছে কুর্দি নেতারা। আফরিনে কুর্দি ডেমোক্রেট পার্টির প্রধান সালেহ মুসলিম নিঃশর্ত আলোচনা করার আহ্বান জানিয়েছেন। এ নিয়ে তিনি বেশ কিছু টুইট বার্তা পাঠান। বার্তাগুলোতে তিনি কুর্দি মিলিশিয়াদের হতাশার অবস্থা তুলে ধরেন। এ খবর দিয়েছে সিরিয়ার দৈনিক সিরিয়ান মিরর

কুর্দিপ্রধান সালেহ মুসলিম বলেন, কোনো শর্ত ছাড়াই তুর্কি সরকারের সাথে আলোচনায় তার দল প্রস্তুত রয়েছে। সাথে সাথে আঙ্কারাকে ‘যায়তুন ডাল’ নামক সামরিক অপারেশন বন্ধের আহবান জানাচ্ছে।
সালেহ বলেন, আমেরিকা তাদের কোনো যোগাযোগের সাড়া দিচ্ছে না। তুরস্কের সাথে কোনো শর্ত ছাড়াই আমরা আলোচনা করতে চাই। তারা আমাদের বৃষ্টিবোমা ফেলছে। আমেরিকা আমাদের সাথে যোগাযোগের সাড়া দিচ্ছে না। কার সাথে আমরা আলোচনা করবো ?

সালেহ আরো বলেন, তুরস্কের জ্ঞানীগুণী ব্যক্তিদের যুদ্ধ বন্ধে উৎসাহ দেওয়ার আহবান জানাচ্ছি। যদি এই যুদ্ধ না থামে, তবে আফরিন বেসামরিক ব্যক্তিদের গোরস্থানে পরিণত হবে।

তিনি আরো বলেন, রাশিয়া আমাদের বিক্রি করে দিয়েছে। আসাদ বিক্রি করে দিয়েছে। এখন তুর্কি সেনাবাহিনী আমাদের উপর বোমাবর্ষণ করছে। সকল জনগণের কাছে চাই, তারা আমাদের সমর্থন জানাক। সূত্র: সিরিয়ান মিরর আরবী

  • সর্বশেষ