শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেন পুনর্গঠনে দেড় বিলিয়ন ডলার দেবে সৌদি জোট

সান্দ্রা নন্দিনী : ইয়েমেন পুনর্গঠনে দেড় বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে সৌদি-নিয়ন্ত্রিত সামরিক জোট। ইয়েমেনে গত ৩ বছর ধরে চলা ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সাথে সংঘটিত গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশটিকে সহায়তার কথা জানায় সৌদি জোট। সোমবার এ বিপুল অর্থ সহায়তার ঘোষণা দেয় তারা।
মার্কিন সমর্থিত সৌদি জোট এক বিবৃতিতে জানায়, অর্থসহায়তার পাশাপাশি তারা ইয়েমেনের মারিব শহরে আকাশ পথে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। এছাড়া, স্থলপথে ১৭টি করিডোর উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে ইয়েমেনের নৌবন্দরগুলোও যেন সহায়তা প্রদানের কাজে ব্যবহার করা যায়, সেদিকেও লক্ষ্য রাখবে জোটটি।
জোট মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি বলেন, ‘আমরা সামরিক ক্ষমতা ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে ও পেশাদারিত্বের সাথে একটি মানবিক মিশন পরিচালনা করছি। আমরা চাই ইয়েমেনের প্রতিটি আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তাগুলো নিরাপদে পৌঁছে যাক।’
প্রসঙ্গত, ইয়েমেন বিশ্বের সবচেয়ে মানবেতর সমস্যাসঙ্কুল দেশে পরিণত হয়েছে। দেশটির প্রায় সাড়ে ৮ মিলিয়ন মানুষের বেঁচে থাকা বৈদেশিক সহায়তার ওপর নির্ভর করে। এছাড়া, জাতিসংঘের হিসেব অনুযায়ী, সেখানকার প্রায় ৪০ হাজার শিশু অপুষ্টিসহ নানা প্রাণঘাতী রোগের সাথে লড়ছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়