শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটাপ্রথা সংবিধান, উন্নয়ন ও মানবাধিকারের পরিপন্থী

অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া : কোটাপ্রথার মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে আমাদের দেশে। চাকুরি পাওয়ার ক্ষেত্রে একজন মেধাবী প্রার্থী বঞ্চিত হলে সবাই যে আইনের দৃষ্টিতে সমান, সংবিধানের এই অনুচ্ছেদটি উপেক্ষিত হয়। একজন মেধাবীকে যথাস্থানে না বসানোর ফলে দেশ ও জাতি তার কাছ থেকে তুলনামূলকভাবে উন্নততর সেবা থেকে বঞ্চিত হয়। তাছাড়া কম মেধাবীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলে তারা তাদের মেধা অনুযায়ীই কার্যক্রম পরিচালনা করবে। তাই কোটা একটি রাষ্ট্রের এবং সংশ্লিষ্ট মানুষগুলোর জন্য একটি কলঙ্কও। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, কোটা প্রথা তুলে দেওয়া উচিত।

তিনি এটা যথার্থই বলেছেন। কারণ, স্বাধীনতার ৪৬ বছর পর পিছিয়ে পড়াদের সামনে আনার নামে কোটা প্রথাকে জায়েজ বলা সত্যিই অপমানকর। স্বাধীনতার পর পর নারী সম্প্রদায়কে সমানতালে কাজে লাগানোর জন্য কোটার জন্ম হয়েছে। এখন সেই পরিস্থিতি নেই। নারীরা এখন অনেক এগিয়ে। তারা নিজেরাই এখন এটাকে অপমানকর মনে করে। তাছাড়া এটি উন্নয়ন ও মানবাধিকারের পরিপন্থী। সুতরাং কোটা প্রথা বাংলাদেশ থেকে উচ্ছেদ করে মেধার ভিত্তিতে সর্বত্র চাকুরি প্রদানের মাধ্যমে মেধাভিত্তিক উন্নত জাতি গঠনের চেষ্টা আমাদের সরকারের প্রত্যয় হওয়া উচিত বলে আমি মনে করি।

পরিচিতি : অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মতামত গ্রহণ : মোহাম্মদ আবদুল অদুদ
সম্পাদনা : গাজী খায়রুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়