শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:১৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের রপ্তানি মূল্য কমালো ভারত

আলম হোসেন অলি,হিলি: বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে মূল্য ৮৫২ মার্কিন ডলার থেকে দেড়শ মার্কিন ডলার কমিয়ে প্রতি মেট্রিক টন ৭০২ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত।

ভারতের বানিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি নির্দেশনা সীমান্তের ওপারে ভারতীয় ব্যবসায়ীদের কাছে এসে পৌছেছে বলে জানিয়েছেন, হিলি স্থলবন্দরের আমদানি কারক গ্রুপের সভাপতি, পেঁয়াজ আমদানী কারক হারুন উর রশিদ হারুন।

তিনি জানান, এতদিন প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে ৮৫২ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৭০২ মার্কিন ডলারে আমদানি করতে হবে।

ভারত সরকার পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়ে দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ গত ২৩ নভেম্বর পেঁয়াজের রপ্তানি মূল্য ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছিলো ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়