শিরোনাম
◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় জাসদ ও ছাত্রলীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ ছাত্রলীগ কুমারখালী শাখা একই ভবনের সামনে একই সময়ে সভা আহ্বান করায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

দলীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার কুমারখালী শহরের গড়াই কমপ্লেক্স ভবনের সামনে জাসদের কুমারখালী উপজেলা শাখা সন্ত্রাস, জঙ্গি ও সংখ্যালঘু নির্যাতনবিরোধী বিক্ষোভ সমাবেশ ডাকে। একই স্থানে একই সময়ে কুমারখালী ছাত্রলীগের পক্ষ থেকেও সভা ডাকে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুজ্জামান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাস বলেন, ছাত্রলীগ পরিকল্পিতভাবে সমাবেশ বানচাল করতে সভা ডাকে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন বলেন, অভিযোগ সত্য নয়। সরকারের উন্নয়ন তুলে ধরতে তাঁরা সেখানে সভার আয়োজন করেন।

 

-প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়