শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৩:০৪ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে পাক ভারত সেনাদের গোলাগুলি: নিহত ২ বেসামরিক নাগরিক

ওমর শাহ: সাম্বা ও জম্মুর আর এস পুরা, রামগড় ও আর্নিয়া সেক্টরে পাক ভারত সেনাদের গোলাগুলিকে ২ জন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন ৩ জন।
এই তিনটি সেক্টরের ৪০টি সীমান্ত ছাউনির ওপর পাল্টাপাল্টি হামলা চলে। ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে তারা। সীমান্ত ছাউনি ছাড়াও তাদের টার্গেটে রয়েছে আন্তর্জাতিক সীমান্তের আশপাশে গড়ে ওঠা গ্রামগুলি।

পুলিশ জানিয়েছে, শুক্রবারে আর্নিয়া, রামগড় ও আর এস পুরা সেক্টরে ৪০টিরও বেশি গ্রাম এই হামলায় তছনছ হয়ে যাচ্ছে। ১ নারীসহ ২ জন সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩ জন।

পাক গোলাগুলির জেরে ১০০০-এর বেশি গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। সীমান্তবর্তী এলাকার স্কুলগুলিও বন্ধ রয়েছে। সূত্র: এবিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়