শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা ধারাবাহিক ভালো করছি এটাই আমাদের সাফল্য (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: টাইগারদের সামনে দাঁড়াতেই পারল না হাথুরুর দল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারলো না তারা। দাপুটে ক্রিকেটে অসহায় আত্মসমর্পণ করিয়ে চন্ডিকা হাথুরুসিংহের লঙ্কা অধ্যায় আরও কঠিন করে তুললো বাংলাদেশ। টাইগারদের সামনে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে লঙ্কানরা ম্যাচটি হেরেছে ১৬৩ রানে। এই জন্য বাংলাদেশ দলকে অবশ্যই অভিনন্দন জানাই।

শুক্রবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা।

তিনি আরো বলেন, হাথুরুসিংহকে নিয়ে মূলধারার মিডিয়াগুলোতে বেশ অনেক কথা হচ্ছে। আমার মনে হয় এই বিষয়ে একটু সংযত হলে ভালো হতো। আমাদের খেলা তো আসলে কোন ব্যক্তিকে নিয়ে নয়। আমাদের দল কতটা ভালো করছে সেটাই হলো মূল বিষয়। আমরা ভবিষ্যতে আরো কতটা ভালো করবো সেটাই মূল লক্ষ্য। অনেকেই আমাদের কোচ হবেন তাদের চুক্তি শেষ হয়ে যাবে তারা আবার চলে যাবেন এটা আসলে কোন বিষয় নয়।

শামীম রেজা আরো বলেন, আমাদের যেটা ভালো দিক সেটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ভালো করছি। আর এর পিছনে আসলে অনেকেরই অবদান আছে। আগে যারা কোচ ছিলেন তাদেরও অবদান আছে। আমাদের মাশরাফিরও অনেক অবদান আছে। আরো একটি বিষয় হলো আমরা আজকে অনেক বড় একটা ব্যবধানে জয় লাভ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়