শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:২৩ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের প্রোগ্রামার বানানোর কর্মসূচি হাতে নেয়া হয়েছে: মোস্তফা জব্বার

টাঙ্গাইল প্রতিনিধি: প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়ন করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বর্তমানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি বিষয় বাধ্যতামূলক। আগামীতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করা হবে। উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে ইতি মধ্যেই শিশুদের প্রোগ্রামার বানানোর জন্য একটি কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একুশে পদক প্রাপ্ত দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এরশাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী। অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়