শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপমহাদেশের কিংবদন্তি কার্টুনিষ্ট চন্ডি লাহিড়ী মারা গেছেন

মরিয়ম চম্পা : মারা গেছেন উপমহাদেশের কিংবদন্তি কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী। প্রখ্যাত কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী গত বৃহস্পতিবার বিকেলে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।

কার্টুনিস্ট লাহিড়ীর স্ত্রী তপতী লাহিড়ী ও মেয়ে তৃণা লাহিড়ীসহ অনেক শুভাকাংখি এসময় উপস্থিত ছিলেন। গত পাঁচ দশক ধরে কার্টুনের সঙ্গে জড়িয়ে গোটা রাজ্যকে চমক দিয়ে গেছেন চন্ডী লাহিড়ী। ১৯৫২ সালে তাঁর কর্মজীবন সাংবাদিকতার মধ্য দিয়ে শুরু হলেও ১৯৬১ সালে কার্টুনিস্ট হিসেবে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। সেখানেই তিনি দীর্ঘ ৫০ বছর কর্মজীবন অতিবাহিত করেন। কার্টুন নিয়ে তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কার্টুনের ইতিবৃত্ত, বাঙালির বঙ্গ ব্যঙ্গচর্চা, গগনেন্দ্রনাথের কার্টুন ও স্কেচসহ বেশ কয়েকটি বই।

১৯৩১ সালের ১৩ মার্চ নদীয়ায় জন্মগ্রহণ করা চন্ডী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। শরীরের অবস্থার অবনতী হলে মঙ্গলবার তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দুইটা নাগাদ মারা যান তিনি। দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়