শিরোনাম
◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি ◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:১৬ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলী সেনার গুলিতে ১ফিলিস্তিনী নিহত

আব্দুর রাজ্জাক : ফিলিস্তিন নিয়ন্ত্রিত জেনিন শহরে ইসরাইলী সেনাদের অপারেশনে ১জন ফিলিস্তিনের নাগরিক নিহত এবং অন্য একটি সংঘর্ষে দুই ইসরাইলী সেনাসহ ৩ জন আহত।

গত বৃহস্পতিবার ইসরাইলের দখলকৃত ওয়েস্ট ব্যাংকের নিকটে জেনিন শহরে প্রায় ১০ ঘন্টাব্যাপি পরিচালিত এক অপারেশনের সময় বন্দুক যুদ্ধে ৩১ বছর বয়সী আহমেদ ইসমাইল জারার নিহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থমন্ত্রী ড. হানি আবদিন এক বিবৃতিতে জানান নিহত ব্যক্তি তার চাচাতো ভাই। যদিও প্রাথমিক খবরে তাকে ২২ বছর বয়সী আহমেদ নাসার জারার মনে করা হত।

গত সপ্তাহে যে সশস্ত্র দলটি একজন ইসরাইলী দখলদারকে হত্যা করে ইসমাইল জারার ছিলেন তাদের একজন। গোয়েন্দাদের এমন একটি তথ্যের ভিত্তিতে ইসরাইলী দখলদার সেনারা বৃহস্পতিবার গভীর রাতে ইসমাইল জারারের বাসা ঘিরে ফেললে তাদের সাথে বন্দুক যুদ্ধ শুরু হয়।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার ট্রাম্পের একটি বিতর্কিত ঘোষণার পর ঐ অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়