শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএমএ’র সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লায় বিএমএ সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।গত বৃহষ্পতিবার রাতে নগরীর টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে ’এজমা ও সিওপিডি’ চিকিৎসার উপর এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: প্রাণ গোপাল দত্ত।

বিএমএ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা: আবদুল বাকি আনিছ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ’এজমা ও সিওপিডি’ চিকিৎসার উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, প্রফেসর ডা: রাশেদুল হাসান। বক্তব্য রাখেন, বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আতাউর রহমান জসীম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (সেল্স) মাহমুদুর রহমান ভূইয়া।

উক্ত সেমিনারে কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকা থেকে এক হাজারেরও বেশি চিকিৎসক অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়