শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরিতে ম্যাথিউজ, খেলছেন না আজকের ম্যাচে

স্পোর্টস ডেস্ক: চোটের কারণেই গত বছর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজকে। ছেড়ে দিয়েছিলেন দলের দায়িত্ব। ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক হিসেবে ফিরলেও সেই চোটই তাকে আবারও ছিটকে দিয়েছে আজকের ম্যাচ থেকে! জিম্বাবুয়ের বিপক্ষে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়কের।

ইতোমধ্যে জানা গেছে তার স্ক্যান রিপোর্ট পাঠানো হয়েছে ইংল্যান্ডে। বিশেষজ্ঞ মতামতের ওপর ভিত্তি করেই পরবর্তী করণীয় ঠিক করা হবে। তাই শুক্রবার দর্শক হয়েই থাকতে হচ্ছে এই অলরাউন্ডারকে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা দলের এক কর্মকর্তা জানান, ‘আজকেই ওর স্ক্যান করানো হয়েছে। যিনি তার চিকিৎসা করছেন তার কাছে স্ক্যানের রিপোর্ট ইংল্যান্ডে পাঠানো হয়েছে। তার মতামতের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এই সময়ে ঢাকাতেই থাকবেন ম্যাথুজ। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে সিরিজের পরবর্তী সময়ে তিনি ঢাকায় থাকবেন কিনা। টপ অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। ম্যাথুজের বদলি হিসেবে দানুশকা গুনাথিলাকা অথবা নিরোশান দিকবিলাকে দেখা যেতে পারে। আর অধিনায়ক হিসেবে থাকতে পারেন দিনেশ চান্ডিমাল। -ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়