শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল

নুরুল আমিন হাসান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের (প্রক্টর) কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শাহবাগের টিএসসিতে বৃহস্পতিবার মধ্যরাতের পর এ বিক্ষোভ মিছিল দেখা যায়।
এর আগে প্রক্টর কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ঢাবি'র প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ঢাবির শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হতে শুরু করে। পরবর্তীতে ঢাবির বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল করে। সর্বশেষ টিএসসিতে মিছিলটি এসে জড়ো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে বলে, 'আমাদের দাবি মানতে হবে মানতে হবে। প্রক্টরের পদত্যাগ করতে হবে। মামলা তুলে নিতে হবে।'
এদিকে বিশৃঙ্খলা এড়াতে উক্ত এলাকায় শাহবাগ থানা ঢাবি’র বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়