শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালিকের আঘাত গুরুতর, খেলবেন না সিরিজের বাকি ম্যাচগুলো

র্স্পোটস ডেস্ক: এমনিতেই নিউজিল্যান্ড সফরটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। কয়েকমান আগে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলেও নিজেদের খেই হারিয়ে ফেলেছে সরফরাজরা। নিউজিল্যান্ডে ৫ ম্যাচের চারটিতে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে সফরকারীরা। পড়েছে হোয়াইটওয়াশের মুখে। এরই মাঝে বিপদের খবর। চুতর্থ ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়া অভিজ্ঞ অল রাউন্ডার শোয়েব মালিক খেলতে পারছেন না পরবর্তী ম্যাচগুলো।

যদিও সিরিজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেননি ৩৫ বছর বয়সী মালিক। ৪ ম্যাচে রান করেছেন ৪৯। তবু অভিজ্ঞ ব্যাটসম্যান দল থেকে ছিটকে পড়ায় আরেকটু ব্যাকফুটে চলে গেল সফরকারীরা।

গত ১৬ জানুয়ারি হ্যামিল্টনে হেলমেট ছাড়াই ব্যাট করছিলেন শোয়েব। ম্যাচের ৩২তম ওভারে দ্রুত একটি রান নিতে যান তিনি। কিন্তু রান আউট এড়াতে অপর প্রান্তের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ তাকে ফিরে যেতে বলেন। এ সময় কলিন মুনরো স্টাম্পের দিকে বল ছুড়লে সেটি গিয়ে শোয়েবের মাথার পেছনে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন শোয়েব। এ পরিস্থিতিতে পাকিস্তান দলের চিকিৎসক কিছুক্ষণ মাঠে তাকে চিকিৎসা দেন।

পরে অবশ্য শোয়েব উঠে ব্যাটিং চালিয়ে যান। সেদিন অবশ্য আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। মুনরোর থ্রোটা জোরালো ছিলো যে বল শোয়েবের মাথায় আঘাত করে সীমানার বাইরে চলে গিয়েছিল।

এ ইনজুরির কারণেই নিউজিল্যান্ড সফরের পরবর্তী ৪ ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলতে পারবেন না তিনি। শুক্রবার ওয়েলিংটনে সিরিজের শেষ ওয়ানডেতে নামবে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি টু-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। শোয়েব টি-টুয়েন্টিরও গুরুত্বপূর্ণ পারফর্মার। কিন্তু ওই সিরিজের প্রথম দুটিতেও তাকে পাচ্ছে না পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়