শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে সাক্ষরতার হার শতকরা ৭১ ভাগ

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৬ সালে দেশে সাক্ষরতার হার ছিল শতকরা ৭১ ভাগ। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৭৩ ভাগ ও নারী সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ। ২০০৯ সালে দেশে এ হার ছিল ৪৬ দশমিক ১৫ ভাগ।

মুস্তফা কামাল বলেন, জেলাওয়ারী সাক্ষরতার হারের মধ্যে রয়েছে, ঢাকায় ৭০ দশমিক ৫৪ ভাগ, ঝালকাঠিতে ৬৬ দশমিক ৬৮ ভাগ, পিরোজপুরে ৬৪ দশমিক ৮৫ ভাগ, গাজীপুরে ৬২ দশমিক ৬০ ভাগ, নড়াইলে ৬১ দশমিক ২৭ ভাগ, বরিশালে ৬১ দশমিক ২৪ ভাগ, খুলনায় ৬০ দশমিক ১৪ ভাগ, ফেনীতে ৫৯ দশমিক ৬৩ ভাগ, বাগেরহাটে ৫৮ দশমিক ৯৮ ভাগ, চট্টগ্রামে ৫৮ দশমিক ৯১ ভাগ, কুমিল্লা ৫৩ দশমিক ৩২, সিলেট ৫১ দশমিক ১৮, রাজশাহী ৫২দশমিক ৯৮, রংপুর ৪৮ দশমিক ৫৫ এবং ময়মনসিংহ ৪৩ দশমিক ৪৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়