শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধ করা হবে না আধুনিকায়ন হবে : মুখ্যমন্ত্রী যোগী

সাইদুর রহমান : ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসার বন্ধ করার বদলে মাদ্রাসায় আধুনিকায়নের কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। পাশাপাশি সংস্কৃত স্কুলেও আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুর পক্ষে মত দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার বিরোধী।

হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, জম্মু ও কাশ্মীর, বিহার, দিল্লি ও পঞ্জাব সমেতন ৯টি রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রীদের সমন্বয় সাধন সংক্রান্ত বৈঠকে এ কথা বলেন আদিত্যনাথ। সেখানে ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
স¤প্রতি উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ড প্রধান ওয়াসিম রিজভি রাজ্যের মাদ্রাসাগুলি তুলে দেওয়ার দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে লেখা চিঠিতে তাঁর প্রশ্ন, কটা মাদ্রাসা ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইএএস তৈরি করেছে? তবে তারা সন্ত্রাসবাদীর জন্ম দিয়েছে বটে। রিজভির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়।

আদিত্যনাথও রিজভির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। আজ ওই অনুষ্ঠানে তিনি বলেন, বন্ধ করে দেওয়া সমাধান নয়। বরং আমরা সময়ের সঙ্গে সঙ্গে মাদ্রাসাগুলির আধুনিকীকরণ করে শিক্ষার গুণমান সমৃদ্ধ করতে পারি। সংস্কৃত স্কুলগুলিরও উচিত প্রতিযোগিতায় পাল্লা দিতে পড়ুয়াদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কম্পিউটার, ইংরেজি, বিজ্ঞান, অঙ্কও শেখানো। তিনি বলেন, যারা ‘বিপথে চালিত হচ্ছে’, তাদের উদ্দীপনাকে ‘দেশ গঠনে’ ব্যবহার করা যাচ্ছে না। উন্নত মানের শিক্ষাই সমাধান। আমাদের সরকার কোনওরকম বৈষম্যবর্জিত উন্নয়নে দায়বদ্ধ। সূত্র : এবিপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়