শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘লড়াই হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে’

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। কিন্তু এতে মোটেও আত্মতুষ্টিতে ভুগছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বরং সতর্ক অবস্থানে থেকে লড়াই করে যাওয়ার কথা ভাবছেন তিনি। গত সোমবার জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

শুক্রবার শ্রীলঙ্কার বিপে ম্যাচ রয়েছে টাইগারদের। আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা আত্মবিশ্বাসী। কিন্তু আত্মতৃপ্ত নই। কারণ গত ম্যাচে আমাদের সঙ্গে জিম্বাবুয়েকে দেখে যতটা দুর্বল মনে করছেন, তারা যে দুর্বল নয় তার প্রমাণ তারা গতকালের ম্যাচেই দিয়েছে। জিম্বাবুয়ে যে প্রায় ৩০০ রান (২৯০) করে, সেই রানকে জয়ে রুপ দিয়ে শ্রীলঙ্কাকে হারাতে পারে তার প্রমাণ বুধবারই মিলেছে।

শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ নিয়ে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘লঙ্কানদের আমি খাঁটো করে দেখছি না। তাদের ব্যাটসম্যান কুসল পেরেরার সেঞ্চুরি আছে আমাদের বিপ।ে উপুল থারাঙ্গাও বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। দিনেশ চান্দিমালও ভালো ব্যাটসম্যান। এছাড়াও তাদের আছে ম্যাথুজ এবং থিসারা পেরোরার মত গুরুত্বপূর্ণ অলরাউন্ডার।

প্রতিপ শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের প্রতিভার প্রশংসা করে মাশরাফি আরও উল্লেখ করেন, ‘এই লঙ্কান বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রাখেন বলে আমি মনে করি। যদিও সে বর্তমানে ইনজুরির কারণে বোলিংটা সেভাবে করতে ব্যর্থ তবে, ব্যাটে বলে তার সামর্থ্য অনেক।’

আর বিপেএলে একই দলে খেলা থিসারা পেরেরাকে নিয়ে মাশরাফিকে বলেন, ‘পেরেরাকে আমি খুব কাছ থেকে দেখেছি। সে সবসময় ছয় বা সাতে নেমে ভালো সার্ভিস দিচ্ছে। কাজেই আত্মতুষ্টিতে ভোগার কিছুই নেই। আমাদের নিজেদের সামর্থ্য প্রয়োগ করাই মূল উদ্দেশ্য।’

  • সর্বশেষ