শিরোনাম
◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাবএইডে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মেয়র আইভী

রিকু আমির : হৃদপিণ্ডের সমস্যা নিয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

ল্যাবএইডের সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম লেলিন বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বলেন, তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকালে তার অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক কথাবার্তা বলা হবে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে থাকাব অবস্থায় অসুস্থ  হয়ে পড়েন ডা. আইভী। তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন চিকিৎসক।

বর্তমানে আইভি ল্যাবএইডের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) তে আছেন। তার চিকিৎসা চলছে ল্যাব এইডের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তীর অধীনে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যু নিয়ে মঙ্গলবার চাষাঢ়ায় হকার ও এমপি শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে মেয়রের লোকজনদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উভয় গ্রুপের লোকজনের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন পিস্তল উচিয়ে বেশ কয়েক রাউন্ড করে।

সংঘর্ষের সময় মেয়র আইভীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়। সেই সঙ্গে আহত হয় সাংবাদিক, আওয়ামী লীগ নেতাসহ বেশ কয়েকজন। আহত হওয়ার দুইদিন পর অসুস্থ হন মেয়র আইভী।

  • সর্বশেষ