শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৮:২৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন্দল মিটিয়ে আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করতে চায় আ.লীগ

হ্যাপী আক্তার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলের তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া ছাড়াও নানা জরিপের মাধ্যমে খোঁজা হচ্ছে সৎ ও জনবান্ধব প্রার্থী। এছাড়া আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করার চিন্তা করছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় কোন্দল মিটিয়ে সংসদ নির্বাচনে সুফল ঘরে আনতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একেকটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীতা জানান দিচ্ছেন কেউ কেউ। অনেক ক্ষেত্রে নিজ দলের নেতাদের বিরুদ্ধেও চলছে বিষোদাগার। তবে একে কোন্দল বলতে নারাজ দলের নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, এক একটি এলাকায় খুবই যোগ্য প্রার্থী রয়েছেন। নির্বাচন আসলে তাদের মধ্যে একটি প্রতিযোগীতা তৈরি হবে। এই বিষয়টিকে কোন্দল বলা যাবে না।

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রাশেদুল আলম বলেছেন, দলের ভেতরে যারা এগিয়ে যাবে তাদের মধ্য থেকে প্রতীক দেওয়া হবে। যার কাজে এগিয়ে যাচ্ছে তারা নিশ্চয় দলের নিয়ম অনুযায়ী এগোচ্ছে। যারা সম্পৃক্ত নেই তারা মনোনয়ন পাবার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। দলের সাথে সাথে নেত্রীর কাছেও তারা আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন গন্য হবে।

এ বছর ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ