শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি হওয়ায় যত অপমান, কাঁদলেন পাক অভিনেত্রী

রবিন আকরাম: বলিউড ছবিতে কাজ করতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের। পাকিস্তানি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে নিজেই সে কথা ফাঁস করলেন পাক এই অভিনেত্রী। তার কথায়, আমরা নিজেদের মহান ভাবলেও বাস্তবটা আসলে খুব কঠিন।

ইরফান খানের বিপরীতে 'হিন্দি মিডিয়াম' ছবিতে অভিনয় করেছেন সাবা কামার। স্বল্প বাজেটের এই ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। তবে ছবির জন্য বিদেশে শুটিংয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে সাবার। পাকিস্তানি টিভি চ্যানেলে চোখে জল নিয়ে এই অভিনেত্রী বলেন, আমরা জর্জিয়ায় গিয়েছিলাম। বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে সহজে চলে যান ভারতের কলাকুশলীর। তবে আমরা কাছে পাকিস্তানি পাসর্পোট দেখেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। খুব অস্বস্তিতে পড়েছিলাম। শুধু পাকিস্তানি হওয়ার জন্যই আমরা সঙ্গে এমনটা করা হয়েছে।

তিনি আরো বলেন, সেদিন আমি উপলব্ধি করেছিলাম দেশের বাইরে কী 'সম্মান' আমরা পাই। বিশ্বে আমাদের অবস্থান কী। আমরা কোথায় দাঁড়িয়ে আছি। অনেক তদন্ত ও জবাবদিহি করার পর আমাকে যেতে দেয়া হয়েছিল। যেটা আমার জন্য খু্বই অস্বস্তিকর ছিল। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়