শিরোনাম
◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট ◈ নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় যাঁরা ◈ নতুন চাকরি পেলেন সদ্যসাবেক প্রেস সচিব শফিকুল ◈ অতি গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় থাকছে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে 

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৩২ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরলে ১৫ পিস ইয়াবাসহ ইউপি সদস্য মাদক ব্যবসায়ী শরিফুল (২৮)কে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার বেতুড়া রেংন্টা ব্রীজের পশ্চিম পাড় থেকে বিরল থানার ইন্সপেক্টর (তদন্ত) আওলাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারা ইউপি’র ৭ নং ওয়ার্ডের সদস্য মাদক ব্যবসায়ী শরিফুল কে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা নং ১৫ দায়ের করে শরিফুলকে জেল হাজতে প্রেরণ করেছেন।

বিরল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) আওলাদ হোসেন জানান, শরিফুল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তাকে আটকের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে এলাকার লোকজন পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়