শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:১২ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা নির্মাণে দক্ষতার অভাব রয়েছে সরকারের : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা নির্মাণ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে এই ৪৭ বছরে অনেক সিনেমাই নির্মাণ হয়েছে যা আমাদের মুগ্ধ করেছে। তবে এখনও বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ সৃষ্টির ইতিহাস নিয়ে কোনো সিনেমা হয়নি। আমরা সেই চেষ্টাও করছি। ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এই দুটি মাইলফলকে সময়টাতেই আমরা দুটি সিনেমা নির্মাণ করতে চাই। আমি এখনই সব চূড়ান্ত করছি না। তবে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। সরকারের সিনেমা নির্মাণে দক্ষতার অভাব রয়েছে। দেশের চলচ্চিত্রে গুণী মানুষদের নিয়ে কাজগুলো করা হবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যায়ের সাহায্যও নেয়া হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই সিনেমা বানাতে চেয়েছেন। কিন্তু তথ্য ও কারিগরির দক্ষতার অভাবে সেগুলোর অগ্রগতি থেমে গেছে। তবে সরকার চেষ্টা করবে সব সীমাবদ্ধতা কাটিয়ে ছবিটি নির্মাণ করতে। প্রামাণ্যচিত্র অনেক সহজ বিষয়। এখানে কেবল একটি নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দিলেই চলে। কিন্তু চলচ্চিত্রের জায়গাটি ব্যাপ্তির। বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা বানাতে গেলে তার জীবনকে তুলে আনতে হবে পূর্ণাঙ্গভাবে। সময়সাপেক্ষ, কিন্তু আমরা ২০২০ সালের মধ্যেই এটি করতে চাই। সেজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন হবে।’

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে দীপংকর দীপনের নিদের্শনায় ‘ডু অর ডাই’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়