শিরোনাম
◈ রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে ◈ আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ ◈ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে হাসনাতের ফেসবুক পোস্ট, দিলেন ৪ প্রস্তাব ◈ সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০ ◈ কম দামে বেশি রফতানির মডেলে ঝুঁকি, ইউরোপে বাজার হারানোর শঙ্কা বাংলাদেশের ◈ উদ্বোধনের আগেই থার্ড টার্মিনালের ছাদে অসংখ্য পানি লিকেজ, নির্মাণমান নিয়ে প্রশ্ন (ভিডিও) ◈ দেশের ৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে ◈ ১৯ আগস্টের মধ্যে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, জাতীয় গ্রিডে বাড়বে ৩৪০ মিলিয়ন ঘনফুট ◈ বাংলা‌দেশ দলের পারফর‌মেন্স ইস‌্যু‌তে রি‌কি পন্টিংয়ের কাঠগড়ায় প‌্যাট কামিন্স ও নির্বাচকরা ◈ শিক্ষকসংকট কাটাতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে পুল গড়ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শিক্ষকদের আর্থিক অনটন থেকে উদ্ধার করা উচিত’

খন্দকার আলমগীর হোসাইন : সরকার সমস্যার সমাধান করছে না। সমস্যা জিইয়ে থাকছে। সরকারের সমস্যা সমাধান করা উচিত। শিক্ষকদের এত কম বেতন, এত আর্থিক অনটন, এটা থেকে উদ্ধার করা উচিত। আজকে যারা সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ইনচার্জ সেক্রেটারি তাদের তো সীমাহীন সুযোগ-সুবিধা সরকার দিচ্ছে। সেই তুলনায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ-সুবিধা খুব কমই দিচ্ছে। শিক্ষকদের এই বেতন ভাতার বাইরে আর কোনো সুযোগ সুবিধা নেই। একজন সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ও ইনচার্জ সেক্রেটারি তারা যা বেতন পায়, প্রায় ততখানি টাকা অতিরিক্ত বাইরে থেকে পায়। কোনো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সেই সুযোগ নেই। আমাদের অর্থনীতির সাথে আলাপকালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এই সব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারের তো শিক্ষার ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। আর আমরা বলছি, শিক্ষার মান উন্নত করা, শিক্ষকদের সুযোগ-সুবিধা এবং মর্যাদা বাড়ানোর কথা। একটার সাথে আরেকটা সম্পর্কিত। শিক্ষকরা যদি এমন পাঠ্যপুস্তক পান যাতে তাদের কোনো আগ্রহ নেই, আনন্দ নেই, তাহলে শিক্ষা ভালো হতে পারে না। শিক্ষার মধ্যে আগ্রহ এবং আনন্দের ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই জিনিসগুলো বোঝার জন্য মস্তবড় প-িত দরকার হয় না। একটু কা-জ্ঞান প্রয়োগ করলে বোঝা যায়।

তিনি আরও বলেন, সামনে নির্বাচন, এই নির্বাচন হলেই কী না হলেই কী? লোকের কোনো আগ্রহ আছে? সাংবাদিকরা মিডিয়ায় কৃত্রিমভাবে আগ্রহ সৃষ্টি করাছে। সরকারের উচিত, আলোচনা করে সমস্যা সমাধান করা। সরকারের উচিত যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দেশজুড়ে আছে তাদের সাথে সামঞ্জস্য রক্ষা করে শিক্ষকদের বেতন নির্ধারণ করা। ক্ষমতা এবং টাকা পয়সা কেন্দ্রীভূত করে যে নীতি চালানো হচ্ছে তা সমর্থন যোগ্য না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়