শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যসেনের আবক্ষমূর্তিতে শ্রদ্ধা জানালেন  প্রণব মুখার্জি

কামরুল ইসলাম বাবু, রাউজন (চট্টগ্রাম): রাউজান উপজেলা সদরে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আবক্ষমূর্তিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

মংগলবার বিকেলে শ্রদ্ধা জানানোর পর তিনি সূর্যসেন স্মৃতি পাঠাগার উদ্ধোধন করেন।পরে সেখানে রাখ স্মারক বইয়ে স্মাক্ষর করেন।

এর পর সেখান থেকে বিকেল ৫টায় নোয়াপাড়ায় সূর্যসেনের বাড়িতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করেন। সূর্যসেন কমপ্লেক্সে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও একটি বকুল ফুলের গাছ রোপণ করেন।

এ সময় তার সাথে ছিলেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল, সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত প্রমুখ।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়