শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইসলামিক স্টেট’ পতনের পর কোথায় আছেন আবু বকর আল বাগদাদি?

ওমর শাহ: ইরাক-সিরিয়া থেকে ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া’ (আইএসআইএস) এর পতনের পর কোথায় আছেন সংগঠনটির প্রধান আবু বকর আল বাগদাদি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। নানা সময়ে আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার সংবাদ বিশ্ব মিডিয়ায় সম্প্রচার হলেও সর্বশেষ তার একটি অডিও রেকর্ড প্রকাশ হয়েছে। ফলে বাগদাদির অবস্থান কোথায় রয়েছে এ নিয়ে বিশ্বনেতাদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ব কাঁপানো এ জঙ্গি সংগঠনটির ঘোষিত ইসলামিক স্টেটের পতনের পর আবু বকর আল বাগদাদির রহস্যজনক অবস্থান নিয়ে নানা রকম ধারণা করা হচ্ছে। তবে অধিকাংশদের মতেই তিনি ইরাক সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে রয়েছেন।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা সচিব সাঈদ আল জিয়াশি বলেন, ‘আমরা মনে করি তিনি সিরিয়ার সীমান্তে ইরাকের ওই জায়গায় আত্মগোপনে রয়েছেন যা এখনো আইএসের দখলে রয়েছে।

স্বশস্ত্র দলগুলো বিষয়ক গবেষক হিশাস আল হাশেমি বলেন, সংগঠনটির প্রধান ইরাকের ভূমি থেকে বেশি দূরে নয়। আমাদের ধারণা তিনি সেই স্থানেই আছেন যেখানে আবু ওমর আল বাগদাদি ও আবু হামজা আল মুহাজির মারা গেছেন। গোয়েন্দাদের তথ্য মতে বাদদাদি ইরাকের ‘আসসারসার’ এলাকায় রয়েছেন।

আবু বকর আল বাগদাদি ২০১৪ সালে মুসলের আল কাবীর মসজিদে নিজেকে কথিত ইসলামি স্টেট এর খলিফা বলে ঘোষণা দেন। পরবর্তীতে আন্তর্জাতিক জোটের সহযোগিতায় ইরাক ও সিরিয়ার সেনারা অব্যাহত তিন বছর অভিযান চালানোর পর দখলকৃত ইরাক ও সিরিয়ার ভূমিকে আইএস থেকে পুনরুদ্ধার করে। তবে এখনো ইরাকের সীমান্ত এলাকার কিছু অংশ আইএসআইএর দখলে রয়েছে সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ