শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:২০ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব সহজেই পার পাচ্ছেন না স্টোকস

স্পোর্টস ডেস্ক: বিতর্ক যেন একেবারেই পিছু ছাড়ছে না স্টোকসের। ব্রিস্টলের নাইটক্লাবে মারামারির কান্ড ঘটানোর পর আরো অভিযোগ আসছে বেন স্টোকসের বিরুদ্ধে। ব্রিস্টল ম্যাজিস্ট্রেট কোর্টের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এই ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে আরও দুইজনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গঠন করেছে। ইংলিশ আদালতে যার শাস্তি দুই বছর বা তার বেশি সময়ের জেল।

গত বছরের ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারি করেন স্টোকস। যেখান থেকে নাক মুখে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় একজনকে। ঘটনার পর গ্রেপ্তার করলেও পরে পুলিশ ছেড়ে দেয় স্টোকসকে। প্রায় তিন মাস তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী শুনানির দিন ধার্য করা হবে পরে। যেখানে মামলার অগ্রগতি বোঝা যাবে। স্টোকসের কপালে কি বিপদ অপেক্ষা করছে তা কে জানে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়