শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৮:১৬ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ভাটারায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১২টায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা পেশায় রিকশাচালক। তিনি বলেন, সোমবার সকালে তিনি কাজে বাইরে চলে যান। দুপুরে শিশুটিকে বাসায় রেখে তার মাও বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী যুবক কামরুল (২৪) বাসায় ঢুকে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার মা বাসায় পৌছলে ওই ছাত্রী তার কাছে বিষয়টি খুলে বলে।

ওই ছাত্রীর বাবা আরও বলেন, রিকশা চালিয়ে বাসায় ফিরলে তিনিও বিষয়টি জানতে পেরে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করেন।

সূত্র : বিডি প্রতিদিন

  • সর্বশেষ