শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ২৫০ পর্যটকবাহী জাহাজ বিকল

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার): সেন্টমার্টিনদ্বীপ থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল জাহাজ ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আটকা পড়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি সাগরে ভাসমান রয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে আটকা পড়া জাহাজের পর্যটকদের উদ্ধারে অপর পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়াকে পাঠানো হয়েছে বলে জানায়।

সোমবার বিকাল সাড়ে ৩ টায় সেন্টমাটিন জেটি ঘাট হতে টেকনাফের উদ্যেশ্যে রওয়ানা দেয়। সাগরে চলমান অবস্থায় আধ ঘন্টা পর হঠাৎ জাহাজটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে আটকে যায়। এ সময় সাগরে জাহাজের পর্যটকদের মধ্যে আতংক বিরাজ করলে বিভিন্ন স্থানে সংবাদ দেয়।

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রনয় চাকমা জানান, টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল পর্যটক নিয়ে সাগরে আটকা পড়ার খবর পেয়ে সন্ধ্যার দিকে অপর পর্যটকবাহী এলসিটি কুতুবদিয়া জাহাজকে দমদমিয়া জাহাজ ঘাট থেকে উদ্ধারে প্রেরণ করা হয়েছে।

এদিকে এ রির্পোট লেখা  পর্যন্ত পর্যটক উদ্ধারে যাওয়া জাহাজ ফিরে আসেনি। তবে রাত ১০ টার দিকে ফিরে আসতে পারে বলে জানা গেছে।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল টেকনাফ হ্নীলা দমদমিয়া ঘাট দিয়ে সেন্টমাটিনের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে নির্ধারিত সময়ে পৌছে। বিকেলে টেকনাফের উদ্যেশ্যে আসার পথে সাগরে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে আটকে যায়। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়