শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:১১ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট দলকে খালেদা জিয়ার অভিনন্দন

শাহানুজ্জামান টিটু : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারানোর গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশী টাইগার’রা বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে নিজেদের সক্ষমতা দেখিয়ে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে তাতে আমি গর্বিত ও আবেগাপ্লুত। আমি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সোমবার এক বার্তা তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ক্রিকেট খেলায় একের পর এক টাইগার’রা যে কৃতিত্ব দেখাচ্ছে তা ক্রিকেট প্রেমীদের মনে এক জোরালো আশার সঞ্চার করেছে। আমি খুবই আশাবাদী-নিয়মিত অনুশীলণ ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশী টাইগাররা ক্রিকেট খেলায় সারাবিশ্বে নিজ দেশের সুনাম ধরে রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, ক্রিকেট বিশ্বে জিম্বাবুয়ের মতো একটা চৌকস ও দক্ষ দলকে হারানোর কৃতিত্ব প্রমাণ করে-একাগ্রতা ও মনোবল বজায় রাখলে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছানো অসম্ভব নয়। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশি¬ষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়