শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:২০ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈধতা পেল অ্যাপস ভিত্তিক সেবা উবার ও পাঠাও

নিজস্ব প্রতিবেদক : উবার, পাঠাওয়ের মতো স্মার্টফোননির্ভর পরিবহনসেবার আইনি বৈধতা দিল সরকার। এ জন্য ‘রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালার’ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশেই এই সেবা দেওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ১১টি শর্ত মেনে এই সেবা দেওয়া যাবে বলেও জানান তিনি। তবে এ জন্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রথমে একটা লাইসেন্স নিতে হবে। পরে সেটা নবায়ন করতে হবে।

বর্তমানে ট্যাক্সিক্যাবের ভাড়ার জন্য যে নীতিমালা আছে, এ ধরনের রাইডিংয়ের ক্ষেত্রেও সেই নীতিমালা অনুযায়ী ভাড়া নির্ধারণ হবে। পাঠাও সার্ভিসের মতো মোটরসাইকেলের মাধ্যমেও এই সেবা দেওয়া যাবে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই নীতিমালার শর্ত ভঙ্গ করলে সনদ বাতিলসহ প্রচলিত আইনে শাস্তি পাবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বর্তমানেও এ ধরনের সেবা কার্যক্রম চলছে। এটা এখন আইনি কাঠামোয় আনতে নীতিমালা করা হচ্ছে।

ভোলার ভেদুরিয়াতে ৬০০ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস আবিষ্কৃত হয়েছে বলেও মন্ত্রিসভার শুরুতে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়