শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৩০ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে ওম-মিমের ‘পাষাণ’ ছবির পোস্টার

রবিন আকরাম: গত তিন বছর ধরে থেমে থেমে আলোচনায় এসেছে ‘পাষাণ’ ছবিটি। ২০১৬ সালে বিদ্যা সিনহা মিম ও কলকাতার ওমের ছবি ‘পাষাণ’-এর দৃশ্যধারণ শুরু হয়েছিল। মাঝে ২০১৭-এ থেমে থেমে হয়েছে এর কাজ। অবশেষে ২০১৮ সালে এলো ছবিটির প্রথম পোস্টার।

সোমবার জাজের ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টারে দেখা গিয়েছে কেবল বিদ্যা সিনহা মিম ও ওমকে। যারা ছবিতে অভিনয় করেছেন দুই কেন্দ্রীয় চরিত্রে। পিস্তল হাতে ছুটে বেড়ানো ওম আর পেছনে সাংবাদিক মিমের মাইক্রোফোন হাতে ছুটে চলা-এমন ধাঁচের পোস্টারটি এরই মধ্যে অনেকেরই নজর কেড়েছে।

‘পাষাণ’ ছবিতে মিম ও ওম ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ইলেরা গহর, চিকন আলী, সীমান্ত, শিমুল খান ও প্রয়াত মিজু আহমেদ প্রমুখ। এছাড়া ছবির একটি আইটেম গানে বিপাশা কবিরকে দেখা যাবে।

ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবিটি মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়