শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর বক্তব্যে সমঝোতার ইঙ্গিত (ভিডিও)

ওয়ালি উল্লাহ সিরাজ: প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে কিছুটা হলেও সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়। একটি বক্তব্য আমি এমন কথা বলেছি কেননা আমাদের প্রধানমন্ত্রী যখন নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন, সেহেতু আমাদেরকে একটি ইতিবাচক আশা নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের প্রধান দুইটি রাজনৈতিক দল দুই মেরুতে অবস্থান করছে। যদি এই অবস্থাই বহাল থাকে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই কঠিন। বলা যেতে পারে অসম্ভব।

শনিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদিন মালিক।

তিনি আরো বলেন, প্রতিটা নির্বাচনে মূলত তিনিটি পক্ষ থাকে। প্রথম. সরকার। দ্বিতীয়. রাজনৈতিক দল। তৃতীয়. নির্বাচন কমিশন। এই তিনজন যদি এক মত না হন তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া খুবই কঠিন। নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন যদি প্রধান রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে তাহলে কারো কিছু করার থাকবে না।

ড. শাহদিন মালিক আরো বলেন, সংসদ ভেঙ্গে দিয়েও নির্বাচন হতে পারে এমন কথা সংবিধানে আছে। প্রধনমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়