শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ওআইসি’র সংসদীয় ইউনিয়নের সম্মেলন শুরু

সাইদুর রহমান : ইরানের রাজধানী তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র ১৩তম সংসদীয় ইউনিয়নের সম্মেলন শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী সম্মেলন শুরুর প্রথম দিকে আজ সংশ্লিষ্ট কমিটিগুলোর বৈঠক হচ্ছে।

সম্মেলন আয়োজক কমিটির অন্যতম সদস্য আবদুর রেজা আজিজি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, সম্মেলনে ৫৪টি সদস্য দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং ৪৪টি দেশ প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে। এ সম্মেলনে ১৬টি দেশের সংসদ স্পিকার, ১৪টি দেশের ডেপুটি স্পিকার এবং বিভিন্ন মুসলিম দেশের সংসদীয় প্রতিনিধি যোগ দেবেন বলে কথা রয়েছে।

১০ জানুয়ারি থেকে বিভিন্ন দেশের প্রতিনিধি রাজধানী তেহরানে আসতে শুরু করেন এবং স্পিকাররা আসবেন আজ সন্ধ্যার দিকে। চূড়ান্ত বিবৃতি প্রকাশের মাধ্যমে আগামী বুধবার এ সম্মেলন শেষ হবে।

এবারের সম্মেলনে বিশ্বব্যাপী মুসলমানদের নানা ইস্যু বিশেষ করে ফিলিস্তিন ইস্যু এবং বেশকিছু রাজনৈতিক ঘটনার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। পার্সটুডে

  • সর্বশেষ