শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:৩১ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে ট্রাম্পের শেষ সতর্কতা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ইরানের সাথে পরমাণু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র্রের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় এ চুক্তি নিয়ে ইরানকে সর্তক থাকারও পরামর্শ দেন তিনি।

এর আগে ছয় বিশ্বশক্তি দেশ ইরানের পরমাণু বিষয়ক চুক্তিটি বর্জন না করার জন্য ট্রাম্পের কাছে অনুরোধ করে। ট্রাম্প তা মেনে নিলেও শেষবারের মত ইরানকে সতর্ক করেন।

এদিকে ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ সাদেক লারিজানি বলেন, ইরানের ওপর ট্রাম্পের এই সর্তকবার্তা জারির প্রতিশোধ নেয়া হবে। যুক্তরাষ্ট্র সীমা ছাড়িয়ে যাচ্ছে। লারিজানির নেতৃত্বে আরো ১৪জনের এক দল এই প্রতিশোধের কথা জানান।

উল্লেখ্য, ট্রাম্প প্রথম থেকেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা এ চুক্তির বিরোধীতা করে আসছেন। এমনকি এই চুক্তিকে ট্রাম্প সব থেকে বাজে চুক্তি হিসেবেও অভিহিত করেন। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ট্রাম্প শুধুমাত্র চুক্তিটিকে শক্তিশালী করতেই এই কথা বলেছেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়