শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:১১ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের সদর উপজেলায় ট্রলি গাড়ির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এম এ দাউদ শেখ (৪০) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দলিল উদ্দিন শেখের ছেলে এবং ফকিরহাট থানা যুবলীগের আহ্বায়ক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, এম এ দাউদ শেখ মোটর সাইকেলে করে ফকিরহাট থেকে গোপালগঞ্জে আসছিলেন। এ সময় মোটর সাইকেলটি ওই স্থানে পৌঁছালে মাটি টানা ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়