শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ী সীমান্তে গাঁজা ও ভারতীয় গরু আটক

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকশী, নামাটারী সীমান্ত ও শিমুলবাড়ী ইউনিয়নের সীমান্ত থেকে পৃথক অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার বেলা ১১টা পর্যন্ত পৃথক অভিযানে এসব মাদক ও ভারতীয় গরু আটক করে বিজিবি। গাঁজা ও গরুর মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবি সদস্যরা কৃষ্ণানন্দবকশী আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০/৭ এস এর পাশে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার মূল্য ৪৯ হাজার টাকা।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।

অপরদিকে শুক্রবার বেলা ১১টার দিকে গোড়কমন্ডল বিওপির বিজিবি সদস্যরা নামাটারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ পাশে অভিযান চালিয়ে ২টি ভারতীয় গরু আটক করে। আটক গরুর মূল্য ৬০ হাজার টাকা।

অন্যদিকে বেলা ১১টায় শিমুলবাড়ী বিজিবির সদস্যরা শিমুলবাড়ী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩১ এর পাশে অভিযান চালিয়ে আরো ২টি ভারতীয় গরু আটক করে। ২ গরুর মূল্য ৮০ হাজার টাকা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ১৪ কেজি গাঁজা ব্যাপারে জড়িত তিন পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে পৃথক অভিযানে আটক ভারতীয় ৪ গরু কাস্টমস অফিসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়