শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশ এখন তলাবিহীন নয়, উন্নয়নের উপচে পড়া ঝুড়ি’

ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। বিগত দিনে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র হিসাবে বিবেচনা করা হতো। এখন সেই তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র থেকে উন্নয়নের উপচে পড়া রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বৃহস্পতিবার রাত ৮টায় ফরিদপুরে উন্নয়ন মেলার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ। মন্ত্রী এর আগে সন্ধ্যায় ফিতা কেটে এবং ফানুস উড়িয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

মেলায় সরকারি, বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান তাদের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।
এদিকে, মেলা উপলক্ষে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্বর রাজেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

সূত্র : বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়