শিরোনাম
◈ স্বপ্ন ভেঙে কফিনে ফেরা: একদিনে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ◈ দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার, রোববার থেকেই কার্যকর ◈ স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আদায়ে বিরোধীদলের ভিন্ন কৌশল ◈ আকাশে দেখা মিলেছে জিলকদ মাসের চাঁদ, ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত ◈ এনসিপি তাদের সঙ্গে যোগ দিতে বলছে, আমি হেসেছি: রুমিন ফারহানা ◈ প্রথম দুই মা‌সে বিএনপি সরকারের অর্জন ও ঘাটতি ◈ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত অন্তত ১৩ ◈ টেস্ট ক্রিকে‌টে পা‌কিস্তা‌নের নতুন কোচ, বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করলো পিসিবি   ◈ মানবিক ভিসা দেওয়ায় ইরানের দুই নারী ফুটবলার অস্ট্রেলিয়া সরকার‌কে ধন্যবাদ জানালেন   ◈ হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বয়স্ক বন্দিদের তথ্য চেয়ে পাঁচ কারাগারে চিঠি

ডেস্ক রিপোর্ট : কারাগারে থাকা ৭৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের পাঁচটি কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। এই পাঁচ কারাগার হচ্ছে- ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার পার্ট-১, ২, ৩ ও ৪।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল অফিসের কো-অর্ডিনেটর রিপন পৌল স্কু, কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারী আইনি সেবা নিশ্চিত করতে কাজ করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন মামলায় ৭৫ বছরের বেশি ব্যক্তিরা আটক রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার জন্য তথ্য প্রয়োজন। রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়