শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় কাদামাটির ধসে নিহত ১৭

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ঝড়ে সৃষ্ট কাদামাটি ধসে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারও উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, হতাহতদের নাম ও পরিচয়ের ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ এখনো কিছু বলেনি। তবে নিহতদের মধ্যে একাধিক শিশু আছে। এখনো নিখোঁজ আছে ১৭ জন।

ভারি বৃষ্টিপাত ও নদীর তীব্র ঢেউয়ের প্রভাবে মন্টেসিটোসহ একাধিক শহর কোমর সমান কাদামাটির স্রোতে তলিয়ে যায়। পাহাড়ি ঢলে এসব এলাকা কাদাপানিতে সয়লাব হয়ে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২৮ জন আহত হয়েছে। শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

প্রাথমিক অবস্থায় আকাশপথে ৫০ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজনকে সড়ক পথে সরিয়ে নেওয়া হয়েছে।

কাদামাটির কারণে এসব এলাকার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এ কারণে আগামী ৪৮ ঘণ্টা এসব সড়কে যান চলবে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়