শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান, সম্পাদক প্রলয় কুমার

সুজন কৈরী : বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) ২০১৮ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। টানা তৃতীয়বারের মতো কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ডিসি প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার এ কমিটি ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মোট সদস্য সংখ্যা ১০১ জন।

এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অন্যান্য সদস্যদের মনোনীত করবেন।

বিপিএসএ’র কমিটি গঠনের ক্ষেত্রে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ও সিএমপি’র কমিশনার মো. ইকবাল বাহার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়